বাংলার উপর কেন্দ্রীয় বাহিনীর অত্যাচারের জেরে বিক্ষোভ জেলায় জেলায় - The News Lion

বাংলার উপর কেন্দ্রীয় বাহিনীর অত্যাচারের জেরে বিক্ষোভ জেলায় জেলায়

 


দি নিউজ লায়ন;  কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলি করে চার নিরীহ গ্রামবাসীকে হত্যার প্রতিবাদে গর্জে উঠল গোটা বাংলা তৃণমূলের বিক্ষোভ হলেও  তাতে যোগ দিলেন অসংখ্য সাধারণ মানুষ বাংলার উপর কেন্দ্রীয় বাহিনীর অত্যাচারের বিরুদ্ধে সরব হলেন যারা সামিল হলেন বিক্ষোভ জেলায় জেলায় একই ছবি ধরা পরল রবিবার।


বাঁকুড়া

 'বাংলা বুলেটে নয় ব্যালটে বিশ্বাসী' এই শ্লোগানকে সামনে রেখে ও নির্বাচন কমিশনের জবাবদিহি  এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করে প্রতিবাদে সামিল হলো তৃণমূল কংগ্রেস। গতকাল চতুর্থ দফা নির্বাচন চলাকালীন কোচবিহারের শীতলকুচি তে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে নিহত ৫ তৃনমূল সমর্থকের মৃত্যুর বিচার চেয়ে এদিন বাঁকুড়ার তালডাংরায় মিছিল হয়।  আজ তালডাংরা বিধানসভা এলাকার তালডাংরার তৃণমূলের দলীয় কার্যালয় থেকে ধিক্কার মিছিল বের হয়। প্রবল রোদ ও গরমকে উপেক্ষা করে  সেই মিছিল তালডাংরা বাজার এলাকা প্রদক্ষিণ করে। 


হাওড়া

শীতলকুচির ঘটনার প্রতিবাদ জানিয়ে রবিবার হাওড়া ব্রিজে বিক্ষোভ দেখায় তৃণমূল। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুতুল দাহ করে যুব তৃণমূল কংগ্রেসের সমর্থকরা।এদিনের কর্মসূচি নিয়ে হাওড়া জেলা তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সিকান্দার আলি খান বলেন, অমিত শাহ যেখানে জনসভা করতে আসছেন সেখানে তিনি উস্কানিমূলক কথাবার্তা বলছেন। তাদের ক্যাডারদের হিংসার পথ অবলম্বন করতে নির্দেশ দিচ্ছেন। যেনতেন প্রকারে সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টি করে তারা পশ্চিমবঙ্গকে দখল করার চেষ্টা করছেন। আজকে আমরা প্রতিবাদ করছি। আমরা অবিলম্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ইস্তফা দাবি করছি।


বারুইপুর

বারুইপুর ব্লক তৃণমূল কংগ্রেস ও বারুইপুর পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ৪ জনের মৃত্যুর প্রতিবাদে রবিবার বিকালে কালো ব্যাজ পড়ে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। বারুইপুরের ফুলতলা থেকে পুলিশ জেলা সুপারের অফিস পর্যন্ত ব্লক তৃণমূল কংগ্রেসের মিছিলে ছিলেন বারুইপুর পূর্বের তৃণমূল প্রার্থী বিভাস সরদার,ব্লক তৃণমূল সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী সহ অন্যরা। মিছিলে প্রচুর মহিলা কর্মীরা পা মেলান। পাশাপাশি,বারুইপুর পশ্চিম তৃণমূল কংগ্রেসের মিছিলে পা মেলান পশ্চিম ব্লক তৃণমূলের সভাপতি গৌতম দাস,পুর প্রশাসক শক্তি রায় চৌধুরী সহ অন্যরা। 


দুর্গাপুর

 কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে 4 তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনার প্রতিবাদে রবিবার পথে নেমেছে তৃণমূল কংগ্রেস। নির্বাচন কমিশনের ও কেন্দ্রীয় বাহিনীর ভুমিকার বিরুদ্ধে ক্ষুব্ধ শাসকদলের কর্মী সমর্থকেরা  কালো পতাকা দেখিয়ে তুমুল বিক্ষোভ দেখায় দুর্গাপুরের কোকওভেন থানা এলাকার সগড়ভাঙ্গা এলাকায়। রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা। মোদি এবং অমিত শাহর কুশপুত্তলিকা দাহ করা হয় এদিন।


ক‍্যানিং

রবিবার সকাল ১০ টায় দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের মাতলা-১ ও ২, দিঘীরপাড় সহ বিভিন্ন অঞ্চলে কয়েকশো তৃণমূল কর্মী সমর্থক রাজ্যের চতুর্থ দফায় নির্বাচনে কোচবিহারের শিতলকুচির জোড় পাটিকিতে সিআরপিএফের গুলিতে মৃত তৃণমূলের কর্মীর ঘটনায় ধিক্কার মিছিল বের করে।এদিন ধিক্কার মিছিল ক্যানিং বাসস্ট্যান্ড থেকে বাজার,ঘোষপাড়া,রেল মার্কেট হয়ে বাসস্ট্যান্ডে আছে।সেখানেই একটি প্রতিবাদ সভা হয়।প্রতিবাদ সভায় এই ঘটনার তীব্র প্রতিবাদ জানায় দক্ষিণ ২৪ পরগনার জেলা পরিষদের সদস্য তৃণমূলের সুশীল সরদার,মাতলা-২ গ্রাম পঞ্চায়েতের প্রধান উত্তম দাস।


মালদা


 শনিবার কোচবিহারের শীতলকুচিতে বিধানসভার নির্বাচন চলাকালীন পাঁচ তৃণমূল কর্মীর গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় প্রতিবাদে সামিল হল মালদা তৃণমূল নেতৃত্ব। কেন্দ্রের বিজেপির সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রতিবাদে মূলত এদিন প্রতিবাদ মিছিল করেন মালদা তৃণমূল নেতৃত্ব । পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি জানানো হয় দলের পক্ষ থেকে । রবিবার সকালে মালদা শহরের ফোয়ারা মোড় এলাকায় শতাধিক তৃণমূল নেতা-কর্মী-সমর্থকেরা বুকে কালো ব্যাজ পড়ে কোচবিহারে দলীয় কর্মীর মৃত্যুর ঘটনায় শোকজ্ঞাপন করেন। এরপরই কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর বিরুদ্ধে প্রতিবাদ ধিক্কার জানানো হয়। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.